শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়া বাসায় রয়েছেন: কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, June 25, 2023,
  • 328 সংবাদটি পঠিক হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া আদালতের রায়ে শাস্তি ভোগ করছেন। সরকার তাকে আটকে রাখেনি। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতা ও নির্বাহী আদেশে খালেদা জিয়া বাসায় থাকার সুযোগ পেয়েছেন। শেখ হাসিনার এ বদান্যতার প্রতি তাদের কৃতজ্ঞ থাকা উচিত ছিল।

শনিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপিই দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। প্রকাশ্যে ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্র এবং ভোটাধিকার হরণে বিএনপি রেকর্ড সৃষ্টি করেছে। যারা দেশকে ভঙ্গুর এবং পরনির্ভরশীল করে রেখে গিয়েছিল, তারাই আজ দেশের অর্থনৈতিক অর্জন নিয়ে সমালোচনা করছে, প্রতিনিয়ত মিথ্যাচারের ফানুস ওড়াচ্ছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনিই দেশের অর্থনীতিকে শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তি। দেশের এ অর্জন-সমৃদ্ধি বিএনপি কখনো মেনে নিতে পারে না। বিএনপির রাজনীতি পরশ্রীকাতরতা এবং দ্বিচারিতায় পূর্ণ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জিয়া পরিবারের সন্ত্রাস ও জঙ্গিবাদের গল্প এ দেশের মানুষ জানে। বিএনপি শাসনামলে তারেক রহমানের দুর্নীতি ও অর্থপাচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। সেই সময়ের ভাঙা স্যুটকেসের গল্প দেশের মানুষ ভুলে যায়নি। সেই ভাঙা স্যুটকেস থেকে বিলাসবহুল জাহাজ বেরিয়ে আসতেও দেখেছে জনগণ।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি আত্মদহনে দগ্ধ হয়ে ভুল রাজনীতির খেসারত দিচ্ছে। স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়েও তারা পরাধীনতায় বিশ্বসী। পাকিস্তানি ভূত তাদের মাথা থেকে যায়নি। বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশি দূতাবাসে ধরনা দিচ্ছে। ষড়যন্ত্রের মাধ্যমেই যাদের জন্ম ও বেড়ে ওঠা, তারা সেই বৃত্ত থেকে বের হতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। জনগণের পাশে আছে, জনগণের পাশেই থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo