শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

ঝালকাঠির জাহাজে বিস্ফোরণ: ইঞ্জিনরুমে অতিরিক্ত কার্বন মনোক্সাইডে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, July 3, 2023,
  • 318 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করে রাখা সাগর নন্দিনী-২ জাহাজে ভয়াবহ বিস্ফোরণের কারণ শনাক্ত করেছে উদ্ধারকারী সংস্থা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

প্রাথমিকভাবে ইঞ্জিনরুমে অতিরিক্তমাত্রায় কার্বন মনোক্সাইডের উপস্থিতিকে দায়ী করা হচ্ছে। এর সঙ্গে যান্ত্রিক ত্রুটিও থাকতে পারে। তদন্তে পুরো বিষয় উঠে আসবে বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফিরোজ কুতুবী।

রোববার (২ জুলাই) বিকেলে তিনি জানান, এখন পর্যন্ত জাহাজের গ্রিজার হৃদয়ের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণে জাহাজের যে অংশটি নদীতে পড়েছিল তার নিচে আটকে ছিল হৃদয়ের মরদেহ। অন্য নিখোঁজ তিনজনের সন্ধানে আমরা কাজ করছি।

তিনি বলেন, সাগর নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণটি ছিল খুবই ভয়াবহ। উদ্ধারকারী সংস্থা হিসেবে আমরা মনে করছি, ইঞ্জিনরুমে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড জমে গিয়েছিল। নিয়ম হচ্ছে প্রতিদিন ইঞ্জিনরুমের ভিতরকার বাতাস বের করে দেওয়া ও বাইরে থেকে বিশুদ্ধ বাতাস ভিতরে প্রবেশ করানো।

তিনি আরও বলেন, সাগর নন্দিনী-২ জাহাজটি ২৭ জুন ঝালকাঠিতে আসার পর তেল নামানোর অনুমতি না মেলায় সুগন্ধা নদীতে নোঙর করে রাখা হয়। এদিন থেকে পরপর চারদিন ইঞ্জিন রুম খোলা হয়নি। ফলে সেখানে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড জমে যায়। গত ১ জুলাই ইঞ্জিনরুমে বাতাস প্রবেশের জন্য জেনারেটর চালু করার সময় ইঞ্জিনের স্ফুলিঙ্গ পায় কার্বন মনোক্সাইড। এতে করে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ফিরোজ কুতুবী বলেন, কার্বন মনোক্সাইড হচ্ছে বিষাক্ত গ্যাস। যার ঘনত্ব বাতাসের তুলনায় কিছুটা কম। আগুন পেলে এ গ্যাস নিজেই পোড়ে। জাহাজটির পুরো ইঞ্জিনরুমে গ্যাসের উপস্থিতি থাকায় জেনারেটরের স্ফুলিঙ্গ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো রুমটিতে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়। এছাড়া সেখানে যান্ত্রিক ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

প্রসঙ্গত, শনিবার (১ জুলাই) বিকেলে ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করে থাকা সাগর নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জন দগ্ধ হন এবং ৪ জন নিখোঁজ ছিলেন। এরমধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে প্রায় ১০ লাখ লিটার জ্বালানি বহন করা হচ্ছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo