শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

ঝালকাঠিতে কলেজছাত্রীকে হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 4, 2023,
  • 305 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির নলছিটিতে কলেজছাত্রী বেনজির জাহান মুক্তাকে (১৯) হত্যার দায়ে প্রেমিক সোহাগ মীরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টায় ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়ালিউল ইসলাম এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত সোহাগ মীর আদালতে উপস্থিত ছিলেন। সোহাগ কলাপাড়া উপজেলার আনিপাড়া গ্রামের সোবাহান মীরার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে বেনজির জাহান মুক্তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় প্রেমিক সোহাগ মীর।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পরের দিন নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৫ মার্চ নলছিটি থানা পুলিশের পরিদর্শক আব্দুল হালিম তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo