শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

ঝালকাঠিতে প্রতিবন্ধী কিশোরী ধ’র্ষণ, দুই কিশোর আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 7, 2023,
  • 348 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির রাজাপুরে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধষর্ণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। খবর পেয়ে ঝালকাঠি পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

আটক দুই কিশোর হলো— উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকার মো. হানিফ হাওলাদারের ছেলে মো. সোলায়মান হাওলাদার ও মো. হাফিজ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার।

ভুক্তভোগী ওই কিশোরীর বাবা জানায়, বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় অভিযুক্ত ওই দুই কিশোর দেশীয় অস্ত্র চাকুর মুখে জিম্মি করে পথ থেকে তুলে নিয়ে চল্লিশকাহনিয়া লঞ্চঘাট এলাকায় একটি কলাবানের মধ্যে নিয়ে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে। পরে ঘটনাটি কিশোরী তার পরিবারকে জানালে তারা জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, দুই কিশোরকে আটক করা হয়েছে। তবে এখনও ঘটনাস্থলে বিষয়টি তদন্ত চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo