শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

বরিশালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 9, 2023,
  • 269 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নগরের কাশিপুর এলাকার সুরুভী পেট্রলপাম্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বরিশালের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে ফেরার পথে বাসের সিটে বসা কেন্দ্র করে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের অনুসারীদের সঙ্গে ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান মোল্লার কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়।

এ ঘটনার জেরে বাসটি সন্ধ্যা ছয়টার দিকে কাশিপুর এলাকায় পৌঁছালে ইমরান মোল্লার অনুসারীরা অসীম দেওয়ানের অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালান। সেখানে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। পরে বিমানবন্দর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার বিষয়ে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান রাত ১০টার দিকে বলেন, ‘সামান্য ঘটনাকে কেন্দ্র করে কাশিপুর এলাকায় সন্ধ্যায় বাস থামিয়ে আমাদের নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়েছে। এতে দুই পক্ষে মারামারিতে ১৫ জনের মতো আহত হয়েছেন। হামলাকারীরা ওই এলাকায় লাঠিসোঁটা নিয়ে ওত পেতে ছিল।’

এ ব্যাপারে ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান মোল্লার ভাষ্য পাওয়া যায়নি।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন রাত সাড়ে ১০টায় বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কোনো পক্ষই থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। পরিস্থিতি শান্ত রয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo