শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

ঝালকাঠিতে হাঁস বীজ খাওয়ায় ভাইয়ের রগ কাটল ভাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 11, 2023,
  • 288 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির রাজাপুরে হাঁসকে খাওয়ানোকে কেন্দ্র করে বড় ভাই মো. মজিবুর হাওলাদারের (৬০) কান ও পায়ের রগ কাটলেন তারই আপন ছোট ভাই হাবিব হাওলাদার। সোমবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মো. মজিবুর হাওলাদার রাজাপুর সদর উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত পবন আলী হাওলাদার। রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে কবরস্থানের কাছে জমিতে হাঁস বীজ খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাই মজিবর হাওলাদারকে ছোট ভাই হাবিব হাওলাদার দেশীয় ধারালো দা দিয়ে মাথায় কোপ দিলে এতে তার মাথার বাম পাশের কান পুরোটা কেটে যায় এবং ডান পায়ের হাটুর নিচে রগ কেটে যায়।

পরে তাকে পরিবার এবং স্থানীয় লোকজন মিলে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।

ওসি পুলক চন্দ্র রায় জানান, এঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo