শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 15, 2023,
  • 564 সংবাদটি পঠিক হয়েছে

বগুড়ায় এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে আদমদিঘী উপজেলার মুরাইল এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২ জন।

আদমদিঘী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ট্রাকচালক ঢাকার কামরাঙ্গীচর গফুর প্রামাণিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

পুলিশ জানান, বগুড়া থেকে নওগামুখী একটি নষ্ট ট্রাক টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্য একটি মিনি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সেখানে ট্রাক মালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলামের মৃত্যু।

আদমদিঘী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন। তবে আহত সংখ্যা নিশ্চিত নয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo