শিরোনামঃ
প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী। বাবার বাড়ি থেকে নাস্তা কম দেয়ায় বউকে মারধর অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ পিরোজপুরে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ বরিশালে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব সিকদার আটক বরিশালে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে থানা হেফাজতে জয় বাংলা স্লোগান, এসআই সহ ২ পুলিশ ক্লোজড পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

বরিশালে সাত বছরের শিশুকে গণধ’র্ষণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 26, 2023,
  • 365 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে সাত বছর বয়সী এক শিশুকে গণধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে শিশুর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের মাহবুব বেপারী (১৮), রফিকুল বেপারী (১৭) ও আমির সরদার (১৭)।গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে শিশুটিকে দলেবেঁধে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। রাতে শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারে রাত থেকে অভিযান চলছে।

শিশুকে বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, শিশুর বাবা শারিরীক প্রতিবন্ধী হওয়ায় ঘরের সামনে মুদি দোকান দিয়ে ব্যবসা করেন। গতকাল তার মেয়ে দোকানের পাশে দোলনায় দোল খাচ্ছিলো।

বাবার ব্যস্ততার সুযোগে আসামিরা শিশুটিকে চকলেট খাওয়ার প্রলোভন দেখায়। তাকে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।
র্ষণ

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo