শিরোনামঃ
প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী। বাবার বাড়ি থেকে নাস্তা কম দেয়ায় বউকে মারধর অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ পিরোজপুরে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ বরিশালে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব সিকদার আটক বরিশালে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে থানা হেফাজতে জয় বাংলা স্লোগান, এসআই সহ ২ পুলিশ ক্লোজড পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 26, 2023,
  • 354 সংবাদটি পঠিক হয়েছে

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশালে বিভাগে ডেঙ্গুতে মোট ৬ জনের মৃত্যু হলো।

এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ২৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে ৭৫৮ জন রোগী চিকিৎসাধীন আছে।

শেবাচিম হাসপাতালে মারা যাওয়া যুবকের নাম মো. ইমরান (২৪)। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি ২৮৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭১ জন বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। শেবাচিম হাসপাতালে বর্তমানে ২০১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৬৬ জন, ভোলায় ২৯ জন, পিরোজপুরে ৪০ জন, বরগুনায় ২৯ জন ও ঝালকাঠিতে ১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী সব মিলিয়ে বুধবার পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছরে বুধবার পর্যন্তক বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে চার হাজার সাত জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ২৪৩ জন। বরিশাল বিভাগে ছয়জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জন ও ভোলার জেনারেল হাসপাতালে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে অধিক গুরুত্বের সঙ্গে ডেঙ্গু রোগীদের সেবা নিশ্চিত করা হচ্ছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তির চাপ বাড়ছে। জনবলসহ নানা সংকটসহ নানান প্রতিবন্ধকতার মধ্যেও ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা দিচ্ছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo