শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশাল:: বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আরও ৩ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 30, 2023,
  • 297 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে ক্রমশই বেড়ে চলছে ডেঙ্গুর প্রকোপ। বর্তমানে বিভাগটির ৬ জেলার সব সরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। তবে জানুয়ারি থেকে ঝালকাঠি জেলায় ডেঙ্গুতে কেউ আক্রান্ত না হলেও গত ২৪ ঘণ্টায় ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের সব জেলায় এখন ডেঙ্গুর হানা দেখা দিয়েছে।

আজ রোববার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো তথ্যে বিষয়টি জানা গেছে।

ডেঙ্গুতে নিহতরা হলেন— বরিশালের উজিরপুরের বাসিন্দা হরিপদ (৮৫), বরগুনা সদরের আব্দুর রহিম (৮০) এবং ভোলা দৌলতখানের বাসিন্দা হনুফা বেগম (৬০)।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল সাংবাদিকদের জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ঝালকাঠি জেলা ৬ রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও নতুন করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বরগুনা সদর হাসপাতালে একজন এবং ভোলা সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হন ৬৮ জন। এছাড়াও গত জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে সব মিলিয়ে ৫ হাজার ৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। আর চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ৮৫২ জন রোগী।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo