শিরোনামঃ
বরিশালে ন্যাশনাল প্রেস সোসাইটির বিভাগীয় উপকমিটি গঠন, আগ্রহীদের সদস্য হওয়ার আহ্বান যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার সাতক্ষীরার সেই বিতর্কিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার মাকসুদ কামাল-জাফর ইকবালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ গ্রেফতার ১১ ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা ভাই প্রবাসে সুন্দরী ভাবীকে নিয়ে পালালেন এনসিপির নেতা সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ময়লার ভাগাড়ে ২ বস্তাভর্তি টাকা, এরপর যা হলো আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ২ হাজার ৩৮

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বরগুনায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 22, 2023,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় বরগুনায় ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। একইসঙ্গে তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী, এম.বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এইচ.এম আল মামুন ও‌ পাথরঘাটা উপজেলার কাকচিড়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল রাহাত।

জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে। তবে বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

ছাত্রলীগের বিভিন্ন সূত্রে জানা যায়, সাঈদীর মৃত্যুর সংবাদে ছাত্রলীগের এসব নেতা তাদের ফেসবুক প্রোফাইলে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ কেউ সাঈদীর ছবি ও আগের ভিডিও শেয়ার করেন। এরপরই এই নেতাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

সদ্য বহিষ্কৃত বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী বলেন, দেলাওয়ার হোসেন সাঈদী যেদিন মারা গেলেন ওইদিন আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের টাইমলাইনে অনেকের মতো ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ এতোটুকুই শুধু লিখছি। আবার দুই ঘণ্টা পরে পোস্ট ডিলিট করে দিয়েছি। বহিষ্কৃত অন্য দুজনও সাঈদীকে নিয়ে পোস্ট করেছিল।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo