শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট: ইসি আনিছুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 2, 2023,
  • 361 সংবাদটি পঠিক হয়েছে

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হবে। তবে ঠিক কত তারিখে ভোট নেওয়া হবে সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

শনিবার (২ সেপ্টেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটে সম্পৃক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরুর দিন এসব কথা বলেন তিনি। আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ শুরু করেছে ইসি, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বহাল রেখে আগামী নির্বাচন করতে হলে, ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে আগের ৯০ দিনের মধ্যে তা করতে হবে। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে।

সংসদ নির্বাচনের নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের শুরুর দিন ইসি আনিছুর বলেন, ২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে ভোটের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘জনগণ নিজের ভোট দিতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে। বিশ্বাসযোগ্য করতে শুধু সুষ্ঠু নয়, অংশগ্রহণমূলক ভোট হতে হবে। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারলেই ভোট শতভাগ সুষ্ঠু হবে।’

হাবিবুল আউয়াল বলেন, ভোট সুষ্ঠু করার জন্য আইনে প্রিজাইডিং কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেউ যাতে বাধা না দেয় সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান সিইসি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আইনের মধ্যে থাকলেই সুষ্ঠু এবং ঝুঁকিমুক্ত ভোট করা সম্ভব। শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচনী কর্মকর্তাদের কাজ করতে হবে।

আরেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব বলেন, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ- এই বাক্য মনে রেখে ভোটের মাঠে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo