শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

পিরোজপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 5, 2023,
  • 341 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে নিজাম বিল্লাহ নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের ঘটনার দশ দিন পর সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ওই ছাত্রীর মা মামলা করলে বিকেলেই পুলিশ পৌর শহরের দক্ষিণবন্দর এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতার নিজাম বিল্লাহ উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের আবুল হাসেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট দুপুরে নিজাম বিল্লাহ জরুরি কাজের কথা বলে ওই তরুণীকে ফোন করে সরকারি কলেজপাড়ার ভাড়া বাসা থেকে তার চেম্বারে আসতে বলেন। মেয়েটি আসার পর নিজাম বিল্লাহ তাকে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে না বললেও পরে মাকে জানায় মেয়েটি। এ নিয়ে কয়েকদিন ধরে বিষপানেও আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। পরে ওই ছাত্রীর মা সোমবার (৪ সেপ্টেম্বর) থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

ভিকটিম ওই ছাত্রীর মা জানান, নিজামের দুই স্ত্রী থাকলেও সে একাধিক নারীঘটিত কেলেঙ্কারির সঙ্গে জড়িত।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত নিজাম বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে ভিকটিম মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হবে। এছাড়া গ্রেফতার নিজাম বিল্লাহকে আদালতে সোপর্দ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo