শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

ঝালকাঠিতে হাজতির স্ত্রীকে কুপ্রস্তাব, জেলারকে স্ট্যান্ড রিলিজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 14, 2023,
  • 393 সংবাদটি পঠিক হয়েছে

কারাবন্দি স্বামীর সঙ্গে এক নারীকে সাক্ষাৎ করিয়ে দেওয়ার বিনিময়ে রাত কাটানোসহ নানা কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ঝালকাঠি জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলার) আক্তার হোসেন শেখকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। তাকে বরিশাল কারা উপমহাপরিদর্শকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠির কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) মিলন চাকমা স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, ওই আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি বলেও জানান জেল সুপার।

উল্লেখ্য, স্বামীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার বিনিময়ে রাত কাটানোসহ নানা কুপ্রস্তাবের অভিযোগ এনে গত ৩১ আগস্ট কারা অধিদপ্তরের মহাপরিচালক, বরিশালের ডিআইজি প্রিজন ও ঝালকাঠির জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন এক নারী।

অভিযোগে তিনি উল্লেখ করেন, একটি মামলায় চলতি বছরের ২৯ জুলাই তার স্বামীকে জেল হাজতে পাঠান আদালত। পরদিন কারাগারে স্বামীর সঙ্গে দেখা করতে যান ওই নারী। কিন্তু দেখা করতে না পেরে জেলার মো. আক্তার হোসেন শেখকে ফোন করে স্বামীর সঙ্গে দেখা করানোর অনুরোধ জানান। তার সুযোগ নিয়ে জেলার আক্তার হোসেন ওই নারীর সঙ্গে তার ব্যক্তিগত ফোন নম্বর থেকে নিয়মিত কল দেওয়া শুরু করেন। স্বামীর সঙ্গে প্রতিদিন কথা বলিয়ে দিবেন বলে আশ্বাস দিয়ে ওই নারীর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে নেন। এরপর কুপ্রস্তাব দিতে থাকেন। প্রস্তাবে রাজি না হলে স্বামীকে জেলের ভেতরে শাস্তি দেওয়া হবে বলেও ভয় দেখান জেলার আক্তার হোসেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo