শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

ঝালকাঠিতে গরু চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 16, 2023,
  • 432 সংবাদটি পঠিক হয়েছে

 

ঝালকাঠির নলছিটিতে আন্তঃজেলার গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার(১৫ সেপ্টেম্বর)রাতে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা থেকে চোরাই গরু ও চোরাই কাজের একটি পিকআপ গাড়ী সহ তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান।

গ্রেফতাররা হলেন, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের শের আলী হাওলাদারের ছেলে ঝন্টু হাওলাদার (৩৮) ও বরিশাল কালিজিরা এলাকার কাদের জোমাদ্দারের ছেলে মোঃ আশিকুর রহমান (২৮)।

পুলিশ জানায়, গত শুক্রবার উপজেলার রায়াপুর এলাকার শামিম হাওলাদারের গোয়াল ঘরে তার দুইটি গরু দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে গাভী গরুটি পায় কিন্তু বাছুর টি না পেয়ে একটি মামলা দায়ের করেন। পরে শুক্রবার রাতে পটুয়াখালী জেলার দুমকী থানা পুলিশের সহায়তায় চোরাই গরু ও একটি পিক আপ সহ তাদের গ্রেফতার করা হয়।

নলছিটি থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।চক্রের অন্য সদস্যদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo