শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বরিশালে জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ১৭০ শিক্ষার্থী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 18, 2023,
  • 284 সংবাদটি পঠিক হয়েছে

জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পেলো ১৭০ শিক্ষার্থী। বিলম্ব হলেও ঘোষণার ৬ মাস পরে উপহার দিয়ে কথা রেখেছেন ছাত্রলীগ নেতা ও বরিশাল সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব হোসেন খান।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপহার তুলে দেন।

রমজানে মাসে ১৬ নং ওয়ার্ডের শিক্ষার্থীদের সাইকেল উপহার দেওয়ার ঘোষণা দেন কাউন্সিলর রাজিব হোসেন। বিনিময়ে ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে জামাতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কাউন্সিলরের আহ্বানে সাড়া দিয়ে ১৭০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে রমজান মাস জুড়ে নামাজ আদায় করেন।

কাউন্সিলর রাজিব হোসেন খান বলেন, আমার নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশনায় এমন উদ্যোগ গ্রহণ করি। শিশুদের মোবাইল আসক্তি ও মাদকের আসক্তি থেকে দূরে রাখতে এই আয়োজন বেশ সাড়া ফেলেছে। রমজান ও ঈদের পরপরই সিটি নির্বাচন আসায় উপহার হস্তান্তর করা সম্ভব হয়নি। এজন্য সমালোচনারও শিকার হয়েছি। তবে শেষ পর্যন্ত উপহার তুলে দিতে পেরে ভালো লাগছে।

সাইকেল উপহার পেয়ে ৯ম শ্রেণির ছাত্র সাব্বির বলেন, সাধারণত আমি নামাজ আদায় করতে অভ্যস্ত। এরমধ্যে আমাদের কাউন্সিলরের ঘোষণা পেয়ে সেই আগ্রহ আরও বেড়ে গেছে। এখন সাইকেল পেয়ে আমি খুব আনন্দিত হয়েছি।

আরেক শিক্ষার্থী আবু তালিব বলেন, অনেক দিন ধরেই বাবা-মায়ের কাছে একটি সাইকেলের আবদার করেছিলাম। অবশেষে জামাতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পেয়ে আমি খুব খুশি হলাম।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo