শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

এক মাসের ছুটি নিয়ে এক বছর ধরে লন্ডনে সহকারী শিক্ষিকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 20, 2023,
  • 388 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৭৯ নং পূর্ব লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার লিজা এক মাসের ছুটি নিয়ে লন্ডনে গিয়ে এক বছর কাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এই বিদ্যালয়ের ১৪১ জন ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। সেখানে ৩০ দিনের ছুটি নিয়ে লন্ডনে গিয়েছিলেন সহকারী শিক্ষিকা শারমিন আক্তার লিজা। সেই ছুটি শেষ হয়ে এক বছর পার হলেও তিনি এখনও বিদ্যালয়ে উপস্থিত হননি। কিন্তু তার চাকরি এখনও বহাল রয়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে অবগত করা হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

শারমিন আক্তার লিজার বড় বোন‌ স্বপ্না বলেন, আমার বোন দীর্ঘদিন অসুস্থ ছিল। সে এখনও অসুস্থ। আজ আমরা তার চাকরির রিজাইন লেটার স্কুলে পৌঁছে দিয়েছি। সে বাংলাদেশ কবে আসে সেটা সঠিক বলা যাচ্ছে না।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. হেলেনা বেগম বলেন, এমনিতেই আমার প্রতিষ্ঠানের শিক্ষক কম রয়েছে, তার মধ্যে লিজা এক মাসের ছুটি নিয়ে গেছেন। কিন্তু এখন এক বছর হয়ে গেল তার কোনো খোঁজ নেই। প্রাথমিক শিক্ষা অফিসার স্যারকে একাধিক বার জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে বলছেন। বিদেশ যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেননি তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম বলেন, আমি ডিপিইও স্যারকে ছয় মাসের সময় জানিয়েছি এবং এক বছর পরেও জানিয়েছি। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না আমি জানি না।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান বলেন, লিজার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। এরপরে নীতিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo