শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

বরিশালে ফেনসিডিলবাহী গাড়ি ধাওয়া, ২ সেপাই আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 20, 2023,
  • 339 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধাওয়া দিয়ে দুর্ঘটনায় পরেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ ঘটনায় ২ সেপাই আহত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রুহিতার পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেপাই মেহেদি হাসান (৩২) ও মো. সানী (২৬) আহত হয়েছে। তাদের বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনসিডিলবাহী প্রাইভেটকার ফেলে মাদক কারবারিরা পালিয়েছে। পরে পুলিশ ফেনসিডিলসহ প্রাইভেট কার উদ্ধার করেছে।

বিষয়টি বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান জানিয়েছেন।

তিনি জানান, মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধাওয়া করে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। ধাওয়া খেয়ে আরোহীরা রাস্তার পাশে প্রাইভেটকার রেখে পালিয়ে যায়। খবর পেয়ে তারা গিয়ে প্রাইভেটকার উদ্ধার করেন। এ সময় গাড়ি থেকে ৫ কার্টন ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত দুই সেপাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, তার নেতৃত্বে চার সদস্যর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ এলাকায় অবস্থান নেন। এ সময় প্রাইভেট কার সিগনাল দিলে তারা পালিয়ে যায়। তখন দুই সেপাই ধাওয়া করে প্রাইভেটকারের সামনে যায়। তখন প্রাইভেটকার দিয়ে তাদের গাড়িকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। পড়ে প্রাইভেটকারটি দুর্ঘটনায় পড়ে। তখন প্রাইভেটকারের আরোহীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। তখন পুলিশ এসে তাদের উদ্ধার করেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo