শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

বরিশালে রোড মার্চে যাওয়ার পথে যুব ও ছাত্রলীগের হামলা! আহত ৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 23, 2023,
  • 362 সংবাদটি পঠিক হয়েছে

বিএনপির বরিশাল বিভাগীয় রোড মার্চে যাওয়ার পথে শনিবার সকালে গৌরনদী উপজেলা বিএনপি ও যুবদল নেতাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে যুব ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আহতরা হলেন-জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি কেএম আনোয়ার হোসেন বাদল, পৌর বিএনপির সদস্য কামাল হোসেন, যুবদল নেতা আজিজুল ইসলাম ও মামুন হোসেন। আহত সূত্রে জানা গেছে, শনিবার সকালে বরিশাল শহরে বিএনপির রোড মার্চে যাওয়ার পথে গৌরনদী বাসষ্ট্যান্ডে বসে স্থানীয় অর্ধশতাধিক ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে।

এ সময় হামলাকারীদের ভয়ে তাদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি। খবরপেয়ে থানা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে উপজেলার মাহিলাড়া বাসষ্ট্যান্ডে বিএনপি নেতা আবদুল মালেক আকন ও ডিএসবি বাজারে বিএনপি নেতা মহিউদ্দিন হাওলাদারকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। তবে বিএনপি ও যুবদল নেতাদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবী করেছেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানিয়েছেন, হামলার ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo