শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

নভেম্বরে তফসিল, জানুয়ারিতে নির্বাচন: কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 22, 2023,
  • 276 সংবাদটি পঠিক হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল হবে নভেম্বরের মাঝামাঝি বা তার আগে আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

রোববার (২১ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সড়ক সংক্রান্ত বিভিন্ন আইন পরিবর্তনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আইন পরিবর্তন করার কী সময় আছে, অপেক্ষা করতে জানুয়ারি পর্যন্ত। জানুয়ারিতে যারাই নির্বাচনে আসে, সংযোজন, বিয়োজন, সংশোধন বিবেচনা করতে পারবেন। এসব বিষয়গুলো আপাতত মুলতবি রাখতে হবে।

দাবিগুলো ন্যায় ও যুক্তিসংগত মন্তব্য করে মন্ত্রী বলেন, কিন্তু এসময়ে করা যায় না।

নিজের মন্ত্রণালয় চালানোর বিষয়ে তিনি বলেন, আমি পারফেক্ট মানুষ এ দাবি করব না। ভুলত্রুটি হতে পারে। ভালো করতে চেষ্টা করেছি, দুর্নীতি কমাতে চেষ্টা করেছি। টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছি।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে সরকারি উদ্যোগে জাতীয়ভাবে পালন করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও সরকারি কর্মসূচির পাশাপাশি নিসচাসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে থাকে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo