শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি  ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

প্রতিমা বিসর্জনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, October 25, 2023,
  • 571 সংবাদটি পঠিক হয়েছে

নাটোরের বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কুশন কুমার সিংহ (১৭) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলায় বড়াল নদীতে প্রতিমা বিসর্জন করতে গিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার (ওসি) শফিউল আযম খান বিষয়টি নিশ্চিত করেছেন। কুশন কুমার সিংহ (১৭) বাগাতিপাড়া উপজেলার বিহারকোল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী উৎপল কুমার সিংহের ছেলে এবং সে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শফিউল আযম খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শারদীয় দুর্গা পুজা উপলক্ষে বন্ধুদের সঙ্গে কড়াল নদীতে প্রতিমা বিসর্জন যায় ওই কলেজ শিক্ষার্থী। এসময় অসাবধানতাবশত জেনারেটরের তারের সাথে লাগলে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে এ কর্মকর্তা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo