শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

মতিঝিল থেকে ‘জামায়াত সমর্থক’ আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 28, 2023,
  • 268 সংবাদটি পঠিক হয়েছে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে এস এম মিজানুর রহমান নামের একজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি নিজেকে জামায়াতে ইসলামীর সমর্থক বলে দাবি করেছেন।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার কিছু আগে তাকে আটক করা হয়।

শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত। যদিও যুদ্ধাপরাধে অভিযুক্ত দলটিকে সেখানে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে আসছে ডিএমপি। তা সত্ত্বেও কর্মসূচি পালনে অনড় থাকার ঘোষণা দিয়েছে দলটি।

সকালে জামায়াতকর্মীরা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়।

অবশ্য ১০টার দিকে পুরো শাপলা চত্বর ফাঁকা দেখা যায়। সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo