শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

কাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 28, 2023,
  • 264 সংবাদটি পঠিক হয়েছে

পুলিশ হামলা চালিয়ে মহাসমাবেশ বানচাল করে দেওয়ার অভিযোগে আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ঘোষণা দেন।

দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দেওয়ার সময় ফখরুল বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ছুড়ে পণ্ড করে দিয়েছে। এর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও হরতালের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর কাকরাইল মোড়ের কাছ থেকে শুরু হওয়া এই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো পল্টন এলাকা। এতে বিএনপির মহাসমাবেশস্থল ফাঁকা হয়ে যায়।

 

এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছেন বিএনপির কর্মীরা। পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এতে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর একটা থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।

বেলা একটার দিকে রাজধানীর কাকরাইল মোড়ের পশ্চিম দিকে সংঘর্ষ শুরু হয়। বিএনপি কর্মীরা কয়েকটি যাত্রীবাহী বাস ভাঙচুর এবং পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo