শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ তিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 29, 2023,
  • 343 সংবাদটি পঠিক হয়েছে

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে যুবদলের তিন কর্মী গুলিবিদ্ধ হন।

রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মহানগর যুবদলের ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে গুলি করেছে। এসময় তিনজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তারা এসময় ইটপাটকেল নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করলে তাদের জোর করে সরিয়ে দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo