শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

শের-ই-বাংলা মেডিকেলে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 17, 2022,
  • 291 সংবাদটি পঠিক হয়েছে

নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টায় তারা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থী সাগর বলেন, আমরা যে ছাত্রাবাসে থাকছি তা ঝুঁকিপূর্ণ। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। তবুও আমাদের থাকতে হচ্ছে। কলেজ প্রশাসন থেকে নতুন কোনো ছাত্রাবাস না করে দেওয়ায় নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে থাকছি। আমরা নিরাপদে যেন থাকতে পারি, সেই ব্যবস্থার দাবি জানাতে আজ এসেছি।

আরেক শিক্ষার্থী বলেন, কলেজ প্রশাসন আমাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা যত দিন না করবে, তত দিন আমরা ঘরে ফিরব না। আন্দোলন চালিয়ে যাব। আমরা তো এখানে পড়ালেখা করতে এসেছি—অথচ সব সময় পলেস্তারা খসে মাথা ফাটার আতঙ্কে থাকি। জানি না কবে এসব পড়ে মারা যাই।

শিক্ষার্থী লিসা বলেন, লেখাপড়া করতে এসে লাশ হওয়ার শঙ্কায় আছি। দৃশ্যমান কোনো উন্নয়ন না দেখা পর্যন্ত আন্দোলন থেকে সরে দাঁড়াব না।

শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর চেষ্টা করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন। তিনি বলেন, স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা হয়েছে। তিনি হলগুলো দ্রুত সংস্কার করার নির্দেশ দিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন। আমি শিক্ষার্থীদের অনুরোধ করব, তারা যেন ক্লাসে ফিরে যায়। তাদের দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের উত্থাপিত সমস্যার সমাধানে কাজ শুরু হবে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo