শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

পটুয়াখালীতে ডেঙ্গুতে মা-মেয়ের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 9, 2023,
  • 321 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মা সালমা বেগম (৪০) এবং মেয়ে মোসা. সাদিয়া বেগম (১২) ভোর ৫টায় মারা যান।

জানা যায়, সালমা বেগম পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নেহালগঞ্জ গ্রামের দিনমজুর সিরাজুল ইসলামের স্ত্রী এবং সাদিয়া বেগম তাদের মেয়ে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে জানাজা শেষে মা ও মেয়েকে নিজ বাড়িতে পাশাপাশি কবরে সমাহিত করা হয়।

সালমা বেগমের বড় ছেলে দশমিনা সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শামীম হোসেন জানান, দীর্ঘদিন জ্বরে আক্রান্ত থাকার পর গ্রাম্য ডাক্তারের ওষুধ খেয়ে ভাল না হলে গত শুক্রবার তার মা ও বোনকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তাদের শাররীক অবস্থার অবনতি হলে গত রোববার তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মা সালমা বেগম এবং ভোরে মেয়ে সাদিয়া বেগমের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. জলিল মল্লিক জানান, ওদের দীর্ঘদিন ধরে জ্বর ছিল। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে ফল না পেয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। মূলত অসচেতনতার কারণেই তাদের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দশমিনা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি শুনেছি খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo