শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

ঝালকাঠিতে লেগুনায় আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 16, 2023,
  • 326 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়কে একটি লেগুনাতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনায় লেগুনাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কলেজ রোড এলাকায় সমাজসেবা অফিসের সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের কলেজ রোড সমাজসেবা কার্যালয়ের সামনে সড়কে লেগুনাটি পার্কিং করা অবস্থায় ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা লেগুনাটিতে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে লেগুনা গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

ওসি নাসির উদ্দীন সরকার বলেন, দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি লেগুনা পুড়ে গেছে। এ ঘটনায় আমাদের অনুসন্ধান চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo