শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

ঝালকাঠি জেলা শিবিরের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 21, 2023,
  • 356 সংবাদটি পঠিক হয়েছে

 

ঝালকাঠিতে নাশকতার মামলায় জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এনাম সিকদার (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এনাম ঝালকাঠি সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ও রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের মো. নজির সিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম।

এনামের বাবা মো. নজির সিকদার বলেন, আমার ছেলে ঝালকাঠি কলেজে ইসলামের ইতিহাসের অনার্স ৩য় বর্ষের ছাত্র। সে বাড়িতে থাকে না ঝালকাঠি থাকে ওখানে বসে পড়ালেখা করে। কোনো রাজনৈতিক দল করতো বলে আমার জানা নেই। পুলিশ কি কারণে তাকে আটক করছে তিনি তা জানেন না।

শুক্তাগড় ইউনিয়ান চেয়ারম্যান বিউটি সিকদার জানান, ৩নং ওয়ার্ডের কেওতা গ্রামের এনাম সিকদারকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম জানান, নাশকতার মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাশকতার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেন তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo