শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

ভোলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 21, 2023,
  • 367 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার লালমোহন উপজেলায় ককটেল বানাতে বিস্ফোরণে মনির বয়াতি (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও একজন। এ ঘটনায় ঘরের চালাও উড়ে যায় বলে জানান স্থানীয়রা।

সোমবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মনির বয়াতি একই এলাকার আজাহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা।

ওসি মাহাবুবুল আলম বলেন, লালমোহন উপজেলার আজাহার মাঝির বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ঘরের চালাও উড়ে যায়। এ ঘটনায় সেখানে মনির বয়াতি এক ব্যক্তি মারা গেছেন। বিএনপি ঘোষিত ধর্মঘটে নাশকতা সৃষ্টির জন্য সেখানে ককটেল বানানো হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo