শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশাল ১ সহ ৯ আসনে আ’লীগের একক মনোনয়ন প্রত্যাশী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 22, 2023,
  • 303 সংবাদটি পঠিক হয়েছে

শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতারা। এ আসনে অন্য কেউ নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে ফরম তোলেননি।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গত চার দিন দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে। ৩০০ আসনের বিপরীতে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ৯টি আসনে কেবল একটি করে ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে।

 

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির বুথ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

অবশ্য ৪ দিনে ১২১টি ফরম অনলাইনে বিক্রি হয়েছে। সেখানে কেউ এই ৯ আসনের জন্য ফরম কিনেছেন কি না তা জানতে অনলাইনে বিক্রি কার্যক্রমের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের এক নেতার সঙ্গে কথা বলে ঢাকা পোস্ট। তিনি এ ব্যাপারে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

দুই আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন অভিনেতা সিদ্দিক
আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়ক রুবেল

দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কাজ শেষ করেছে আওয়ামী লীগ। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সভায় চূড়ান্ত হবে কে কোন আসনের নৌকার মাঝি হবেন।

 

বুথ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতারা। এর মধ্যে গোপালগঞ্জ-৩ আসনের জন্য অন্য কেউ নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে ফরম তোলেননি। একই তালিকায় রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন ও শেখ তন্ময়। এসব নেতার আসনে আর কোনো প্রার্থী নৌকার মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় ফরম সংগ্রহ করেননি। ফলে এ ৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী একজন করেই থাকছে। মনোনয়ন পাওয়ার দৌড়ে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী রইল না।

বাগেরহাট-১ আসন থেকে শেখ হেলাল উদ্দিনের বিপরীতে দলের আর কোনো প্রার্থী ফরম নেননি। শেখ হেলাল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আপন চাচাতো ভাই। অন্যদিকে শেখ হেলালের ছেলে শেখ তন্ময় বাগেরহাট-২ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। তার আসন থেকেও অন্য কেউ দলের মনোনয়ন প্রত্যাশায় ফরম নেননি।

অন্য দিকে শেখ হেলালের আরেক ভাই শেখ সালাহউদ্দিন খুলনা-২ আসনের সংসদ সদস্য। তার আসনেও নৌকা প্রত্যাশায় ফরম সংগ্রহ করেননি কেউ।

দলের কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মাদারীপুর-১ আসনে একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনে বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান। তার আসনেও মনোনয়ন প্রত্যাশায় অন্য কেউ বুথ থেকে ফরম নেননি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo