শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বরিশালে পাচারকারী সন্দেহে যুবক আটক, শিশু উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 18, 2022,
  • 322 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে শিশু পাচারকারী সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় এক সাড়ে তিন বছরের কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। আটক হওয়া ওই যুবকের নাম আইনুল ইসলাম।

বুধবার (১৭ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার বাঘিয়া আবহাওয়া অফিস সংলগ্ন এলাকা থেকে ওই শিশুটি উদ্ধার করা হয়েছে।

শিশুটি শুধু তার নাম ও বাড়ি ঢাকা বলতে পেরেছে।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, স্থানীয় তিন যুবক ওই আইনুল ইসলামকে আটক করে। দেখে এগিয়ে গিয়ে জানতে পারি আইনুলের ঘরে তিন সাড়ে তিন বছরের এক শিশু পাওয়া গেছে। শিশুটি কার তা কেউ বলতে পারে না। আটক ব্যক্তি আমাদের জানিয়েছে শিশুটিকে সেও আনেনি, তার ছেলে ঢাকা থেকে নিয়ে এসেছে। শেষে পুলিশ খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করা হয়েছে।

এয়ারপোর্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানিয়েছেন, শিশু পাচারকারী এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। সঙ্গে একজন কন্যা শিশু রয়েছে। স্থানীয়রা সন্দেহজনকভাবে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo