শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

চালককে কু*পি*য়ে এলপি গ্যাসের সিলিন্ডার লু’*ট,

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, January 14, 2026,
  • 107 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: চালককে কু*পি*য়ে এলপি গ্যাসের সিলিন্ডার লু’*ট,

মাদারীপুর থেকে চালককে কুপিয়ে লুট করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি) ৪৬২টি খালি সিলিন্ডার আশুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার গকুলনগর টানপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে লুট করা সিলিন্ডারগুলো উদ্ধার করে মাদারীপুরের শিবচর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের গণমাধ্যমকে বলেন, ৭ জানুয়ারি দিবাগত রাতে আশুগঞ্জ থেকে আইগ্যাসের খালি সিলিন্ডারবাহী একটি ট্রাক মাদারীপুরের শিবচর থানাধীন বাচামারা এলাকায় পৌঁছালে ডাকাতদলের সদস্যরা ট্রাকের গতিরোধ করে চালককে কুপিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তারা চালককে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৪৬২টি খালি সিলিন্ডার লুট করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় শিবচর থানা পুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদে আশুলিয়ার গকুলনগর টানপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে লুট করা ৪৬২টি খালি সিলিন্ডার উদ্ধার করে। তবে অভিযানের খবর টের পেয়ে ওই বাড়ির লোকজন পালিয়ে যায়। তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo