শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বরিশালগামী চলন্ত লঞ্চে নারীর সন্তান প্রসব

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 19, 2022,
  • 290 সংবাদটি পঠিক হয়েছে

ঢাকা থেকে বরিশালগামী এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে লঞ্চটির ডেকে এক ধাত্রীর সহায়তায় সন্তানটির জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স আওলাদ লঞ্চের সুপারভাইজার হৃদয় খান। তিনি বলেন, ওই নারীর বাড়ি বরিশালের গুড়িয়ার পাড়ে। সঙ্গে তার দুজন স্বজন আছেন। তবে স্বামী ছিলেন না। আমারা জেনেছি তার সন্তান প্রসবের নির্ধারিত সময় ছিল আরও ২২ দিন পরে। এই প্রস্তুতি নিয়েই মূলত তিনি স্বজনদের নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু লঞ্চে ওঠার পরে অসুস্থ হয়ে পড়েন।

প্রিন্স আওলাদ লঞ্চের সুপারভাইজার বলেন, ঢাকা সদরঘাট ত্যাগ করার পরে রাত সাড়ে ৯টার দিকে ওই মায়ের প্রসব ব্যথা ওঠে। আমরা তাকে কেবিনে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু সিঁড়ি বেয়ে উপরে তোলা সম্ভব না বলে পরিবারের স্বজনরা সিদ্ধান্ত নেন ডেকে রাখতে।

হৃদয় খান বলেন, প্রথমাবস্থায় লঞ্চে কোন ডাক্তার বা নার্স পাওয়া যাচ্ছিল না। একজন ধাত্রী সহায়তার জন্য এগিয়ে আসেন। যদিও পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্সকে আমরা পাই। রাত ১টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন ওই নারী। আমরা বরিশাল নদী বন্দরে পৌঁছানোর জন্য দ্রুত লঞ্চ চালাচ্ছি। যেন তাড়াতাড়ি তাদের হাসপাতালে পৌঁছাতে পারি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo