শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিলেন মা, জীবিত উ*দ্ধা*র

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, January 15, 2026,
  • 66 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিলেন মা, জীবিত উ*দ্ধা*র

নওগাঁয় শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়ে থানায় হাজির মুনতাহীন নামে এক নারী। থানায় এসে তিনি নিজেকে গ্রেপ্তারের দাবি জানান। পরে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রুপসা নামে ১৬ মাস বয়সী ওই শিশুটিকে উদ্ধার করে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুরে এ ঘটনা ঘটে।

পত্নীতলা থানার ওসি আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে মুনতাহীন মুন নামে এক নারী থানায় এসে নিজেকে গ্রেপ্তারের দাবি জানাতে থাকে। কারণ হিসেবে তিনি বলেন, নিজ সন্তানকে ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন।

এ সময় তার কথা শোনামাত্র অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও অফিসার ইনচার্জ দ্রুত নজিপুর ব্রিজ এলাকায় ছুটে যান। সেখানে পৌঁছে আশপাশের লোকজন নিয়ে শিশুটাকে পানিতে  খুঁজতে থাকেন।এক পর্যায়ে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে খুঁজে পান। উদ্ধার করে তাকে দ্রুত ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠে শিশুটি। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত আছে

ওসি আরও জানান, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। এর আগেও বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন।

এদিকে খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পুরুস্কৃত করেন উদ্ধারকাজে সহযোগিতা করা ব্যক্তিকে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo