শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

স্ত্রীর সঙ্গে পর*কীয়া স*ন্দেহে জুট মিল শ্রমিককে হ*ত্যা করল স্বামী 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 16, 2026,
  • 105 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: স্ত্রীর সঙ্গে পর*কীয়া স*ন্দেহে জুট মিল শ্রমিককে হ*ত্যা করল স্বামী

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে স্বামী জানু মিয়ার হাতুড়ির আঘাতে জুট মিল শ্রমিক (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল হোসেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন বাঁশকান্দা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের টিমেক্স জুটমিল লিমিটেড কারখানার কর্মী ছিলেন।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিমেক্স জুটমিল কারখানার সামনে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, জানু মিয়ার স্ত্রী টিমেক্স জুটমিলে চাকরি করে। তার স্ত্রীর সাথে বিল্লাল হোসেনের পরকীয়া সন্দেহ করেন স্বামী জানু মিয়া। ঘটনার দিন সন্ধ্যায় করাখানার সামনে বিল্লালকে পেছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে জানু মিয়া। এ সময় ঘটনাস্থলেই বিল্লাল মাটিতে লুটে পড়ে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনার ওইদিনই জানু মিয়াকে ঘটনাস্থলে থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের ভাই হত্যা মামলা দায়ের করলে ওই মামলায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আসামি জানু মিয়ার স্ত্রী বলেন, তার সঙ্গে বিল্লালের কোনো ধরনের সম্পর্ক ছিল না। তার স্বামীর মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যেতো। তখন তিনি (স্ত্রী) বাহিরে বা অফিসে গেলেই তাকে সন্দেহ করতো। এ সন্দেহ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo