শিরোনামঃ
ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস বরিশাল বিএমপি’তে এসআই বশিরের ‘বদলি বাণিজ্য’:

মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের পর হা*মলা, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 17, 2026,
  • 168 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের পর হা*মলা, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে ওই ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায় রোগীর স্বজনরা। এতে এক নারী ইন্টার্ন চিকিৎসক আহত হোন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিরও ঘোষণা দিয়েছেন

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo