শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

গুলশানে নারীকে জ*বাই করে হ*ত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, January 18, 2026,
  • 163 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: গুলশানে নারীকে জ*বাই করে হ*ত্যা

রাজধানীতে একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার মিমি (২৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়ার ওই ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাত আনুমানিক ১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকায় বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে
তিনি আরও বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাসায় দুই নারী ভাড়া থাকতেন। নিহত সাদিয়া আক্তার মিমি পেশায় একটি বিউটি পার্লারে কাজ করতেন।

তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo