শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

কিশোরের ৩৮ টুকরা ক*ঙ্কাল উদ্ধা*র, লোমহর্ষ*ক তথ্য দিলো পিবিআই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, January 19, 2026,
  • 132 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: কিশোরের ৩৮ টুকরা ক*ঙ্কাল উদ্ধা*র, লোমহর্ষ*ক তথ্য দিলো পিবিআই

 

ঢাকার সাভারে মিলন নামে এক কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল উদ্ধারের ঘটনায় তিনজকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারদেরকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের লোমহর্ষক তথ্য পেয়েছে তারা।

সোমবার (১৯ জানুয়ারি) চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পিবিআইয়ের ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।

তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় নিজের অটোরিকশা নিয়ে বের হয় ১৫ বছরের মিলন। সেদিন রাত পার হলেও মিলন আর বাড়ি ফেরেনি। পরদিন তার মা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দেখতে দেখতে দুমাস পার হলেও মিলনের খোঁজ মেলেনি। ঘটনার দুমাস পর গত ১ ডিসেম্বর আশুলিয়া মডেল টাউন এলাকায় কাশবনের ভেতর থেকে মিলনের প্রায় ৩৮ টুকরা কঙ্কাল উদ্ধার করে পিবিআই। পরে সাভারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এম এন মোর্শেদ জানান, সেদিন বিকেলে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর মিলনের সঙ্গে দেখা হয় তার ঘনিষ্ঠ বন্ধু রনি ও সুমনের। রনি ও সুমন পরিকল্পিতভাবে মিলনকে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে কাশবনের ফেলে রেখে যায়।

পিবিআইয়ের এ কর্মকর্তা জানান, রনি, সুমন ও ভুক্তভোগী মিলন ছিল অনেক ঘনিষ্ঠ। মূলত হত্যাকারী রনি ও সুমন ঋণগ্রস্ত থাকায় তাকে খুন করে। হত্যার পর ছিনতাই হওয়া রিকশা ৬২ হাজার টাকায় বিক্রি করে তারা। এ ঘটনায় জড়িত তিনজকে গ্রেপ্তার করেছে পিবিআই।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা পিবিআই তদন্ত করছে বলেও জানান এম এন মোর্শেদ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo