শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

গিয়াস উদ্দিন তাহেরীকে শো*কজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, January 19, 2026,
  • 60 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: গিয়াস উদ্দিন তাহেরীকে শো*কজ

হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এমপি প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
১৯ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত এক নোটিশে এই শোকজ আদেশ জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে কোন প্রকার নির্বাচনী প্রচারণা করা নিষেধ। তবে গিয়াস উদ্দিন তাহেরীর ‘The Speech’ নামে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নির্বাচনী প্রচারণামূলক ভিডিও প্রচার করা হয়েছে। ওই পেইজের ফলোয়ার রয়েছে প্রায় ৭ লাখ ৭০ হাজার।এ ঘটনায় তাকে আগামী ২০ জানুয়ারি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। একই অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বিএনপি এমপি প্রার্থী সৈয়দ ফয়সলকেও শোকজ করা হয়েছে। তিনি ও তার প্রতিনিধি আগামী ২০ জানুয়ারি উপস্থিত হয়ে কারণ দর্শাবেন।

নির্বাচনী আচরণবিধি রক্ষায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo