শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে মিনিবাস উল্টে নি*হত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 23, 2026,
  • 93 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে মিনিবাস উল্টে নি*হত ২

 

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় একটি মিনিবাস উল্টে দুজন নিহত হয়েছেন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মেহেরাবাড়ী এলাকায় ময়মনসিংহগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে (বাসের হেলপার) অনিক মিয়া (২৮) এবং ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে (যাত্রী) শাহজান সিরাজী (৪০)।

স্থানীয় ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রী শাহ্জাহান সিরাজ (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ভালুকা উপজেলার বিরুনীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বাসের হেলপার মোহাম্মদ অনিক মিয়া (২৮) মারা যান। নিহত অনিক মিয়া মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, ময়মনসিংহগামী হাইওয়ে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুজন গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি হেফাজতে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo