শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

ছেলের মৃ*ত্যু শোকে মায়ের মৃ*ত্যু, বাবা হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 23, 2026,
  • 107 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ছেলের মৃ*ত্যু শোকে মায়ের মৃ*ত্যু, বাবা হাসপাতালে ভর্তি

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় ছেলের মৃত্যুর খবর শুনে শোকে প্রাণ হারিয়েছেন গর্ভধারিণী এক মা। হৃদয়বিদারক এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পিতা।

শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মৃত ওই ছেলের নাম আশরাফুল ইসলাম (২৮)।

তিনি নীলকুঠি গ্রামের রহিম উদ্দিনের পুত্র এবং ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শুক্রবার ঢাকায় জুমার নামাজ আদায়ের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি

আশরাফুল ইসলামের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পুত্রের মৃত্যুর খবর শোনামাত্রই তার মা আছিয়া বেগম (৪৮) চিৎকার দিয়ে ওঠেন এবং শোক সইতে না পেরে মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা জানান, তীব্র মানসিক আঘাত ও শোকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেছেন।

অন্যদিকে, চোখের সামনে স্ত্রীর মৃত্যু এবং ঢাকায় পুত্রের মৃত্যুর সংবাদে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আশরাফুলের বাবা রহিম উদ্দিনও। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, আশরাফুল খুব দায়িত্বশীল ছেলে ছিল। পরিবারের হাল ধরতে ঢাকায় কষ্ট করে চাকরি করত। শুক্রবার নামাজের সময় এমনভাবে তাকে হারাতে হবে, এটা আমরা কল্পনাও করিনি। ছেলের শোকেই তার মা চলে গেল, একদিনে আমাদের এ পরিবার যেন সব হারিয়ে ফেললো।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo