নিজস্ব প্রতিবেদক :: আজ ১৫, ১৮ ও ১৯ ওয়ার্ডের সমন্বয়ে এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার এর নির্বাচনী প্রচারণার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় হোটেল প্যারাডাইস এর নিচে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ারা এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১৫, ১৮ ও ১৯ ওয়ার্ডের সমন্বয়ে ১ফেব্রুয়ারি শ্রী চৈতন্য মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে “নির্বাচনী সভার” প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ১৫, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডঃ মীর জাহিদুল কবির জাহিদ।