শিরোনামঃ
প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী। বাবার বাড়ি থেকে নাস্তা কম দেয়ায় বউকে মারধর অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ পিরোজপুরে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ বরিশালে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব সিকদার আটক বরিশালে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে থানা হেফাজতে জয় বাংলা স্লোগান, এসআই সহ ২ পুলিশ ক্লোজড পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

একমাত্র আমরাই শরিয়ার পক্ষে লড়াই করে যাচ্ছি : চরমোনাই পীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 30, 2026,
  • 128 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: একমাত্র আমরাই শরিয়ার পক্ষে লড়াই করে যাচ্ছি : চরমোনাই পীর।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ৯০ শতাংশ মুসলমানের দেশে একমাত্র আমরাই হাতপাখা প্রতীকে শরিয়াহ তথা ইসলামের পক্ষে লড়াই করে যাচ্ছি।

তিনি বলেন, আমি আপনাদের কাছে শরিয়াহ ও ইসলামের পক্ষে ভোট দেওয়ার আবেদন করতে এসেছি। এখন সিদ্ধান্ত আপনাদের। অন্তত আল্লাহর কাছে বলতে পারব যে, আমি ও আমরা আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের সমর্থনে কোনাবাড়ী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

চরমোনাই পীর অভিযোগ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রধান দুই দলই ক্ষমতার স্বাদ আস্বাদন করেছে। তারা বিপুল সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেয়েছিল। কিন্তু তারাও জাতিকে হতাশ করেছে। ফলে তাদের নতুন করে বিশ্বাস করার কোনো কারণ নাই।

 

তিনি আরও বলেন, বিদ্যমান আইন ও বন্দোবস্তের বিরুদ্ধেই ছাত্র-জনতা জুলাইতে লড়াই করল। অথচ বিএনপি আগের ধরন ও ধারাতেই দেশ পরিচালনার কথা বলছে, জামায়াতও বিদ্যমান আইনে দেশ পরিচালনার কথা বলছে। এদের ভোট দিলে জনতার ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না, দেশের কোনো উন্নতি হবে না।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo