শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

নিজের ভোটের সিল যেন অন্য কেউ দিতে না পারে সতর্ক থাকবেন সকলে: তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 31, 2026,
  • 89 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নিজের ভোটের সিল যেন অন্য কেউ দিতে না পারে সতর্ক থাকবেন সকলে: তারেক রহমান

নিজের ভোটের সিল যেন অন্য কেউ দিতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোটাধিকার রক্ষার দায়িত্ব জনগণকেই নিতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে দেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব নয়। ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হলে প্রতিটি মানুষকে নিজের দায়িত্ব বুঝতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিকনির্দেশনা। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে।

তিনি বলেন, বিগত সময়ে মেগা প্রজেক্টের নামে দেশে মেগা দুর্নীতি হয়েছে। উন্নয়নের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এসব দুর্নীতির দায় আজ সাধারণ জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে।

তারেক রহমান অভিযোগ করে বলেন, এখনও কিছু মহল পরিকল্পিতভাবে ভোটগ্রহণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা বিভিন্ন লোকজন দিয়ে সাধারণ মানুষের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এসব অপচেষ্টার বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

জনসভা থেকে তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভয় নয়। সাহস নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নিতে হবে। জনগণের শক্তিই পারে দেশে সত্যিকারের পরিবর্তন আনতে।

জনসভা শেষে টাঙ্গাইলের ৮টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo