শিরোনামঃ
বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত বরিশালে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি পাথর-পিচ বাদ দিয়ে ইটের সলিং: ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারে নয়ছয় দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ অন্তবর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে: চরমোনাই পীর কক্সবাজার যাওয়ার পথে বরিশাল শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২৪ বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

স্ত্রী রহস্যজনকভাবে নি*খোঁজ। অভিমানে স্বামীর আ*ত্মহ*ত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 31, 2026,
  • 123 সংবাদটি পঠিক হয়েছে

স্ত্রী রহস্যজনকভাবে নি*খোঁজ। অভিমানে স্বামীর আ*ত্মহ*ত্যা
নিজস্ব সংবাদদাতা ::

স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ। অভিমানে স্বামীর আত্মহত্যা!
পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ওমর ফারুক ওরফে বায়জিদ (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকাল সাড়ে তিনটায় টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের ভাড়াটিয়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ কলাপাড়া থানার পুলিশ উদ্ধার করেছে৷ মৃত বায়জিদ টিয়াখালীর রজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে , বায়জিদ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় এক বছর আগে একই এলাকার ইটবাড়িয়া গ্রামের নাহিদা আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এজ পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন । এক সপ্তাহ আগে স্ত্রী নাহিদা রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় বায়জিদ থানায় সাধারন ডায়েরী করেন। আজ শনিবার দুপুরের দিকে শুধুমাত্র বায়জিদ ও তার মা ঘরে ছিলেন। এক পর্যায়ে তিনি তার মায়ের অগোচরে নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বায়জীদের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে অভিমান করে বায়জিদ আত্মহত্যা করেছেন।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo