শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচি (ভিডিও সহ )

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, May 19, 2021,
  • 517 সংবাদটি পঠিক হয়েছে

‘আজ সাংবাদিকদের চোর বলা হচ্ছে। আমরা নাকি তথ্য চোর? আমরা যদি তথ্য চোর হই, এটা যদি হয় আমাদের স্বীকৃতি, তবে এই তথ্য চুরিই আমাদের সম্মান। সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়ে যদি এই উপাধি নিতে হয়, তথ্য চোর হিসেবেই আমরা জনগণের জন্য, দেশের জন্য কাজ করে যেতে চাই।’

 

 

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বাগেরহাটের সাংবাদিকেরা এ কথা বলেন। সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর ঘটনায় গতকাল মঙ্গলবারের মতো আজ বুধবারও অব্যাহত রয়েছে দেশব্যাপী সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিবাদ কর্মসূচি। মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা ও বাগেরহাট প্রেসক্লাব। বুধবার বেলা ১১টার দিকের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন জেলায় কর্মরত

সাংবাদিকেরা, সুশাসনের জন্য নাগরিক (সুজন), দি হাঙ্গার প্রজেক্টসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচিতে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান এবং পেশাগত দায়িত্ব পালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo