শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

তারেক রহমানকে আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, February 7, 2026,
  • 139 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: তারেক রহমানকে আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের।

আসন্ন নির্বাচন ইস্যুতে পাবলিক প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় বসতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া পোস্টে তিনি এই আমন্ত্রণ জানান।

ওই পোস্টে জামায়াত আমির বলেন, ‘প্রিয় মাননীয় তারেক রহমান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বৈধতা আসে। ন্যায্যতা ও জনসাধারণের আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না। জুলাই বিপ্লবের পর তরুণদের প্রতি আমাদের কর্তব্য হলো—রাজনীতি যে সুশীল এবং অ-সংঘাতমূলক হতে পারে, তা দেখানো। আসুন আমরা গণমাধ্যম ও জনসাধারণের সামনে দাঁড়াই এবং ভবিষ্যতের শাসনব্যবস্থার মান নির্ধারণ করি—যা সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ।’

জামায়াত আমির লিখেছেন, যেহেতু আপনি আপনার পরিকল্পনার কথা সবাইকে জানিয়েছেন, তাই একটি পাবলিক প্ল্যাটফর্মে আমার সঙ্গে সরাসরি আলোচনা করতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি—যেখানে আমরা জাতির সামনে আমাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপন করতে পারব এবং জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে পারব।

তিনি লিখেছেন, আসুন, আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছাকে সম্মান দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo