শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

বিভাগীয় শহরে বাসের দাবি ববি শিক্ষার্থীদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, February 8, 2026,
  • 150 সংবাদটি পঠিক হয়েছে

রিপোর্টার: মো: জুয়েল সরদার : বিভাগীয় শহরে বাসের দাবি ববি শিক্ষার্থীদের

বিভাগীয় শহরে বাসের দাবি ববি শিক্ষার্থীদের
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের ওপর জাতীয় গণভোট। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। তবে যাতায়াত খরচ এবং ভৌগোলিক দূরত্বের কারণে ভোট দিতে বাড়ি যাওয়া নিয়ে এক ধরণের অনিশ্চয়তা ও আর্থিক দুশ্চিন্তায় পড়েছেন তারা। এই সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিসের জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

চলতি মাস শেষ হতেই পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাবে বিশ্ববিদ্যালয়। অধিকাংশ শিক্ষার্থীর বাড়ি বরিশাল বিভাগ থেকে বেশ দূরে। শিক্ষার্থীদের মতে, একবার ভোটের জন্য বাড়ি যাওয়া এবং এর কিছুদিন পরই আবার ঈদের ছুটিতে বাড়ি যাওয়া—দুইবার যাতায়াত করা তাদের জন্য বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষার্থী যাতায়াত খরচের কথা চিন্তা করে বর্তমানে নির্বাচনে অংশগ্রহণে অনীহা দেখাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন হোসেন বলেন,”আগামী ১২ তারিখ আমাদের জাতীয় নির্বাচন। কিন্তু বাস্তবতা হলো, আমাদের অনেকের বাড়ি বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূরে। ভোট দিতে বাড়ি যেতে হলে গাড়ি ভাড়া বাবদ বড় অংকের টাকা লাগে, যা আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য সহজ নয়। আমরা ভোট দিতে চাই—এটা আমাদের নাগরিক দায়িত্ব। কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেকেই চাইলেও যেতে পারছে না।”

তিনি আরও যোগ করেন, “এই অবস্থায় যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়, তাহলে সব শিক্ষার্থী নির্বিঘ্নে বাড়ি গিয়ে ভোট দিতে পারবে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে, অন্যদিকে নাগরিক দায়িত্ব পালনের সুযোগও নিশ্চিত হবে।”

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিভাগীয় শহরগুলো পর্যন্ত যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করে, তবে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বাড়বে। এতে ভোটের হার যেমন বৃদ্ধি পাবে, তেমনি তরুণ প্রজন্মের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত হবে। আনন্দমুখর পরিবেশে জাতীয় উৎসবে শামিল হতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদয় বিবেচনা কামনা করছেন তারা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo