শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, February 9, 2026,
  • 87 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৩৫০ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। নতুনভাবে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহমেদের ভাই রিয়াজ উদ্দিন রাজনের নাম উল্লেখযোগ্য।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের দলে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।

যোগদান অনুষ্ঠান শেষে বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ‘শাপলা কলি’ প্রতীকের সমর্থনে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান মাহমুদ বান্নাহসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মাহবুব আলম বলেন, বিএনপির বহু নেতা-কর্মী ইতোমধ্যে ১১ দলীয় জোটে যুক্ত হচ্ছেন এবং ভোটের দিন আরও অনেকেই শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo