শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

বিএনপি ২০৮, জামায়াত ৪৬ আসনে এগিয়ে!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, February 9, 2026,
  • 101 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপি ২০৮, জামায়াত ৪৬ আসনে এগিয়ে!

 

বিএনপি ২০৮, জামায়াত ৪৬ আসনে এগিয়ে!
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) ৪১,৫০০ জনের ওপর একটি প্রাক-নির্বাচনী জরিপ পরিচালনা করেছে। জরিপের ফলাফলে দেখা গেছে, এবারের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয়ী হতে পারে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬টি। এ ছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারেন।

জরিপের ফলাফল আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রিডি সেমিনার হলে প্রকাশ করা হয়। ইএএসডি দাবি করেছে, এই জরিপ এখন পর্যন্ত প্রকাশিত সকল নির্বাচনী জরিপের মধ্যে সবচেয়ে বড় নমুনার জরিপ।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৬,৫৬০ জন পুরুষ (৬৪%) এবং ১৪,৯২২ জন নারী (৩৬%) ছিলেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১৮–৩০ বছরের তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল ৩৭.২% এবং ৩১–৫০ বছরের অংশগ্রহণকারীর হার ৪৫.২%। ৩১–৪০ বছর বয়সী অংশগ্রহণকারী ২৭.৫% এবং ৪১–৫০ বছর বয়সী ১৭.৭% ছিলেন।

পেশাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সর্বাধিক ২১.৯% উত্তরদাতা ব্যবসায়ী ছিলেন, যার মধ্যে বড় ও মাঝারি ব্যবসায়ী ৫.০% এবং ছোট ব্যবসায়ী ১৬.৯%। কৃষি ও গ্রামীণ শ্রমজীবীর অংশগ্রহণ ছিল ১৩.২%, গৃহস্থালি ও অনানুষ্ঠানিক খাতের অংশগ্রহণ ছিল ১৯.১%, এবং শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল ১৪.৫%।

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সর্বাধিক ৬৮% ভোটার সমর্থন দিয়েছেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে সমর্থন দিয়েছেন ১৪% এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ২% ভোটার সমর্থন জানিয়েছেন। এছাড়া ১৬% উত্তরদাতা এ বিষয়ে মত প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন।

জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএএসডির উপদেষ্টা কাজী সাইফউদ্দীন বেননূর। প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম সেলিম, একই বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন আই খান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক তৌফিক জোয়ার্দার এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য মীর নাদিয়া নিভিন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo